রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১০:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮১ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১২ মে — কুমিল্লার হোমনা উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে হোমনা থানা পুলিশ। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে সাদ্দাম বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হোমনা থানার এসআই (নিঃ) মোসলেহ উদ্দিন ও এএসআই (নিঃ) আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মেঘনাগামী সড়কে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় ছিনাইয়ার দিক থেকে আসা একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে মানিকারচর এলাকায় গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হন। তবে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

অভিযানকালে প্রাইভেটকারটির পেছনের কেবিনেট তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কুমিল্লা হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন