‘আমার পাশেই ৯০% মাদক সেবন করে’ আমি কি করে বক্তব্য দেই— এমপি মোবাশ্বের আলম
কুমিল্লা, ৫ মে — কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তাকে তার আশপাশের অনেকেই মাদক সেবন করেন বলে মন্তব্য করতে শোনা যায়। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল
সোমবার (৫ মে) সকাল থেকে ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।
প্রায় ১ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, অনেক রাজনীতিবিদ নিজেরাই মাদক সেবন করে আবার মাদকবিরোধী বক্তৃতা দেন। তিনি দাবি করেন, তার পাশে বসা ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করেন, ফলে এ অবস্থায় মাদকের বিরুদ্ধে কথা বলা কঠিন হয়ে পড়ে। — ভিডিও দেখুন — পশ্চিমবঙ্গে বিজেপির ঝড়! ‘খেলা শেষ’ বার্তা, পিছিয়ে তৃণমূল
বক্তব্যে তিনি আরও বলেন, সমাজে মাদক সমস্যা মোকাবিলায় আগে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা জরুরি। নিজেকে সংশোধন না করে শুধু বক্তৃতা দিয়ে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। শিক্ষক ও স্থানীয় কর্মকর্তাদের সামনে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে তিনি এসব মন্তব্য করেন।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।