বিশ্বনাথে মেটারনিটি হাসপাতাল-নার্সিং কলেজে লন্ডনে মতবিনিময়
সালেহ আহমদ (স’লিপক), ২৫ এপ্রিল — সিলেটের বিশ্বনাথে একটি মেটারনিটি হাসপাতাল চালু এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনে সংস্থার কার্যালয়ে মুসলিম হেল্প ও প্রস্তাবিত মেটারনিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুছ ছোবহানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন মুসলিম হেল্পের ট্রাস্টি ও কো-অর্ডিনেটর আখলাকুর রহমান পান্না।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জজ ও ব্যারিস্টার বেলায়েত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি গুলজার খান, সাংবাদিক রহমত আলী এবং অনুপম সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী।
বক্তারা বলেন, বিশ্বনাথে একটি আধুনিক মেটারনিটি হাসপাতালের পাশাপাশি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করা গেলে এ অঞ্চলের নারীরা দক্ষ হয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে এটি স্থানীয় স্বাস্থ্যখাতের মানোন্নয়নে বড় অবদান রাখবে। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল | E Bangla 71”
সভায় বক্তারা আরও বলেন, নার্সিং পেশা সম্মানজনক এবং সময়োপযোগী। এ খাতে প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।
সভাপতির বক্তব্যে আব্দুছ ছোবহান জানান, হাসপাতালের দুইতলা পর্যন্ত নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। অসহায় মা ও শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি এ প্রকল্প বাস্তবায়নে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, আগামী জানুয়ারির মধ্যে হাসপাতালের প্রাথমিক কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়েও বিস্তারিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে দেশ-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্টদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাঈদ আলী।