নাসিরনগরে তিন ইউপি চেয়ারম্যান পুনর্বহাল
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ২৮ এপ্রিল — ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নিজ নিজ পদে পুনর্বহাল করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফারুক মিয়া, ফান্দাউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফারুক এবং ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াকে দায়িত্বে পুনর্বহাল করা হয়। “জুতা দিয়ে মা/র/ধ/র! ভিডিও ভাইরাল | E Bangla 71”
জানা গেছে, এসব চেয়ারম্যান পূর্বে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগের পর জামিনে মুক্তি পান। ওই সময় তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
এদিকে, গুনিয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়ার পুনর্বহাল প্রক্রিয়াও চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।