শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:০৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪২ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত অধিকার এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

তিনি জানিয়েছেন, আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের যে সীমাবদ্ধতা রয়েছে, তা দূর করতে তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করবেন।

রোববার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে কার্যকর করতে আইনজীবীদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জানান, তিনি নিজেও একসময় সাংবাদিকতা করেছেন এবং অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করেন। একই সঙ্গে অপতথ্য বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর তথ্য যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে বিষয়ে সতর্ক থাকার ওপরও গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করা সহজ নয়। আদালতে কী ঘটছে, তা জানার বিষয়ে পাঠক ও দর্শকের আগ্রহ সবসময়ই বেশি থাকে, ফলে আদালতের খবর বিশেষ গুরুত্ব বহন করে।

আদালতে সাংবাদিকদের প্রবেশাধিকার প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে পূর্বে সাংবাদিকদের যেভাবে বিভিন্ন আদালত কক্ষে প্রবেশ করে সংবাদ সংগ্রহের সুযোগ ছিল, তা বর্তমানে কিছুটা সীমিত হয়েছে। এ বিষয়ে তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন