কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি আলী হায়দার মিকু
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল: নড়াইলের কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৪টায় প্রেসক্লাবের হলরুমে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
সভা শুরুর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
কমিটি গঠনের লক্ষ্যে মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও মো. তরিকুল ইসলাম (আকাশমনি)–কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে সভাপতি, সহ-সভাপতি (৩ জন), সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক (৩ জন), সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দফতর সম্পাদক ও প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন এস এম মাসুমার রহমান, মো. মাহফুজুর রহমান ও মো. সাজিদুল ইসলাম শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম ও মো. খাইরুল ইসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ।
এছাড়া সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জিহদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, সহ অর্থ সম্পাদক কওসার মোল্যা, সহ দপ্তর সম্পাদক মোঃ আহসান হাবিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ জগলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বাবলু মল্লিক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক মোঃ রাসেল শেখ আখের, সহ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাচিবুর রহমান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জুয়েল চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ আলমগীর হোসেন, মোঃ মামুন হাসান, মোঃ কামরুল ইসলাম, মোঃ কবিরুল ইসলাম, এস এম ইজাজুল হক ও মোঃ হাচিবুর মল্লিক। এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
সভায় নবনির্বাচিত সভাপতি আলী হায়দার মিকু ও সাধারণ সম্পাদক মো. আলী ইমরান শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা প্রেসক্লাবের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও ঐক্য বজায় রাখতে কাজ করবে।
সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন এবং নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন।
আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন: E-mail: ebanglanews71@gmail.com