কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ আটক ৪
এ.কে পলাশ, কুমিল্লা, ২১ এপ্রিল — কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি এবং দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে র্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের | E Bangla 71
র্যাব জানায়, সোমবার রাতে র্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক | পাল্টা জবাবে
এর আগে একই দিন সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিনে রাতে কোতোয়ালি মডেল থানার টমছমব্রিজ ও রসুলপুর এলাকায় আরেক অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া মহসিন ও আলী আজগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১১-এর অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।