শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫৭ বার দেখা
শেয়ার করুন

মো: সিমান্ত তালুকদার, সিরাজগঞ্জ, ২১ এপ্রিল — নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মাদক ও জুয়া বন্ধে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর | পাল্টা প্রশ্ন সাংবাদিকের | E Bangla 71

নিহত জাহের আলী আকন্দ (৬৫) ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় অটোভ্যান নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন জানান, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তর্ক-বিতর্ক

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন