কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১৫
কুমিল্লা, ২৪ এপ্রিল — কুমিল্লা: কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শত কোটি টাকার কেলেঙ্কারি? রিফাত রশিদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘গুপ্ত শিবির’ মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।
সংঘর্ষে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
আহতদের দেখতে হাসপাতালে গিয়ে সাবেক ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদ নেতা মুজিবুর রহমান ভূঁইয়া এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত।
এ বিষয়ে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, ঘটনার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।