শিবগঞ্জে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণের অনুমোদন
মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া, ১৯ এপ্রিল — বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নতুন ভবন নির্মাণে বরাদ্দের অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির প্রচেষ্টায় এ বরাদ্দ নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— পীরব ইউনিয়নের ত্রিমোহনী হাট উচ্চ বিদ্যালয়, সিহালী উচ্চ বিদ্যালয়, করতকোলা জোনাব আলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, শব্দলদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয়, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন নির্মিত হলে এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে। এতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং অবকাঠামোগত সংকট অনেকাংশে কমে আসবে।
এদিকে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।