রাত পোহালেই বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জনসভাস্থলের প্রস্তুতি পরিদর্শন
মোঃ কাওছার মিয়া দিপু, বগুড়া, ১৯ এপ্রিল — রাত পোহালেই বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এ প্রেক্ষাপটে রোববার (১৯ এপ্রিল) রাত ১১টায় বগুড়া শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিতব্য জনসভা সফল করতে মঞ্চ ও সার্বিক প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আয়োজকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জনসভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, আব্দুল মুহিত তালুকদার এমপি, মোরশেদ মিল্টন এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।