ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু লুটের অভিযোগ, এক ব্যবসায়ীর নৌকা জব্দ
আমির হোসেন, সুনামগঞ্জ, ১৯ এপ্রিল — সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ পিপিএম ছুটিতে থাকা অবস্থায় হালুয়াঘাট এলাকায় নিয়মিত বালু উত্তোলন চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এসব কার্যক্রম চালানো হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি শেষে দায়িত্বে ফিরে এসে ওসি রতন সেখ অভিযান পরিচালনা করেন। গত শনিবার গভীর রাতে ধোপাজান নদীর হালুয়াঘাট এলাকায় একাধিক নৌকায় বালু উত্তোলনের সময় অভিযান চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকটি নৌকাকে ছেড়ে দেওয়া হয় এবং একটি নৌকা জব্দ করা হয়।
ভুক্তভোগী এক ব্যবসায়ী জানান, তিনি বৈধভাবে অন্য স্থান থেকে বালু এনে বড়পাড়া ঘাটে রাখেন। কিন্তু তার নৌকাটি জব্দ করে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নিরীহ ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার এসআই মিলন বলেন, নির্দিষ্ট স্থান থেকে নৌকাটি জব্দ করা হয়েছে এবং আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অন্য নৌকা জব্দের বিষয়ে তিনি কিছু জানাননি।
উল্লেখ্য, ধোপাজান নদীসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ বালু উত্তোলনের অভিযোগ রয়েছে, যা স্থানীয় পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।