শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৫৪ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৮ এপ্রিল — “ক্রীড়া নৈপুণ্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আন্তঃকলেজ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।

এ প্রতিযোগিতায় শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০টি কলেজের মোট ২১১ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম বলেন, ক্রীড়া উৎকর্ষ সাধনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ, নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মো. মাসুম মিল্লাত মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়া।

একই দিন বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন ও সহকারী ক্রীড়া কর্মকর্তা মো. সাঈম মিয়াসহ অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু। উদ্বোধনী পর্বে প্রধান অতিথির মাধ্যমে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন