শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৩৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১১ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৬ এপ্রিল — এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় নবম শ্রেণীর এক শিক্ষার্থী মোন্তাকিম হোসেন সাইফ (১৫) নিখোঁজের ১০ দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ সাইফ উপজেলার মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সাইফের বাবা মোজাহের হোসেন জানান, ছেলেকে খুঁজে পেতে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়েছে, কিন্তু এখনো কোনো হদিস পাওয়া যায়নি। এতে পরিবার চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।

এদিকে, নিখোঁজের ঘটনায় লালমাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার পিতা। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সাইফকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। ছুটির ঘণ্টা’র মতো ঘটনা! মেহেরপুরে টয়লেটে আটকা ৮ বছরের শিশু | E Bangla 71

স্থানীয়রা জানান, দ্রুত সাইফকে খুঁজে বের করতে প্রশাসনের আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার সন্ধান চেয়ে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি সাইফের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন