শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং

সুনামগঞ্জে ডিসি বদলিতে আনন্দ মিছিল, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

১৭ এপ্রিল ২০২৬ • Editing Section
৫৬৯ বার দেখা
শেয়ার করুন

আমির হোসেন, সুনামগঞ্জ, ১৬ এপ্রিল — সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে বদলির সিদ্ধান্তে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে তাৎক্ষণিকভাবে এক সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আফতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তাদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান, জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, শিক্ষক নেতা শামসুল আলম রাসেল, বিএনপি নেতা আব্দুল করিম পাটান, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আল হেলাল, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হাসান চৌধুরী, সাংবাদিক নেতা ছুরত আলী, আহত জুলাইযোদ্ধা মো. জহুর আলী, সাংবাদিক শফিকুল বারী ও জহীর আহমদ সোহেলসহ অনেকে। ১৯৮০ সালের ‘ছুটির ঘণ্টা’ এবার বাস্তব! টয়লেটে বন্দি ৮ বছরের শিশু

সভায় বক্তারা সদ্য বদলির আদেশ পাওয়া জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং তাকে বিতর্কিত কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেন। একইসঙ্গে তারা দাবি করেন, তার অপসারণে স্থানীয় মানুষের স্বস্তি ফিরে এসেছে।

বক্তারা এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন