সেন্ট লুসিয়ার পার্লামেন্ট স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমেদের মতবিনিময়
শহিদুল ইসলাম, ১৪ এপ্রিল — সেন্ট লুসিয়ার ন্যাশনাল পার্লামেন্টের স্পিকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপির সঙ্গে লন্ডন বরা অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সেন্ট লুসিয়ার পার্লামেন্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পার্লামেন্টে পৌঁছালে স্পিকার ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি ব্যারিস্টার নাজির আহমদকে স্বাগত জানান এবং তাকে পুরো পার্লামেন্ট ঘুরে দেখান। এ সময় তিনি দেশটির আইন প্রণয়নের বিভিন্ন ধাপ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পরে উভয়ের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় গণতন্ত্র, সংবিধান, আইন প্রণয়ন প্রক্রিয়া ও প্রচলিত রাজনৈতিক রীতিনীতি নিয়ে আলোচনা হয়।
আলোচনায় তারা একমত হন যে, যেসব দেশে সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে কার্যকর চেক অ্যান্ড ব্যালেন্স বজায় থাকে এবং সংসদের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেসব দেশে গণতন্ত্র আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ পায়। শাগুফতা রাব্বানী: শৈশব থেকে রাজনীতির মঞ্চে এক আবেগঘন যাত্রা | E Bangla 71
উল্লেখ্য, ক্লাউডিয়াস জেমস ফ্রান্সিস এমপি ২০২১ সাল থেকে সেন্ট লুসিয়ার পার্লামেন্টের ১২তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেন্ট লুসিয়ার সিনেটের প্রেসিডেন্ট ছিলেন এবং সেন্ট লুসিয়া লেবার পার্টির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দেশটির ন্যাশনাল টেলিভিশনের একজন পরিচিত টকশো উপস্থাপক।