শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১১ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৫৮ বার দেখা
শেয়ার করুন

বাগেরহাট, ১৪ এপ্রিল — বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বাগেরহাটের মোল্লাহাট থানায় পুলিশের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ রমজানুল হকের নেতৃত্বে থানার অফিসার ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাড়িভাঙা খেলাসহ বিভিন্ন ধরনের আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারী ও পুরুষ পুলিশ সদস্যসহ থানার সকল স্টাফ স্বতঃস্ফূর্তভাবে এসব খেলায় অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারী সকলের মাঝে উপহার হিসেবে মগ ও প্লেট প্রদান করা হয়। শাগুফতা রাব্বানী: শৈশব থেকে রাজনীতির মঞ্চে এক আবেগঘন যাত্রা

এছাড়া অনুষ্ঠান শেষে সকলের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়। পুরো আয়োজনটি আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জসহ সকল পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন