শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪০ বার দেখা
শেয়ার করুন

ইসমাইল খান নিয়াজ, সিলেট, ১৪ এপ্রিল — সিলেটের গোলাপগঞ্জ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বাঁধে অনিয়মে জিরো টলারেন্স: এমপি কামরুলের কঠোর হুঁশিয়ারি!

জানা যায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের কথিত ‘মাটি সম্রাট’ জাকির হোসেনের বিরুদ্ধে খাস জমি দখল, টিলা কাটা ও পরিবেশ ধ্বংসের অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক এস.এম জহুরুল ইসলাম। এর পরপরই তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগ, আদালতে মামলা এবং পুলিশ সুপারের কাছে পৃথক অভিযোগসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক জহুরুল ইসলাম বলেন, সত্য প্রকাশ করায় তাকে ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব মামলা দেওয়া হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

অন্যদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দৈনিক খোলা কাগজের সাংবাদিক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহিরের বিরুদ্ধেও একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ রয়েছে, তার প্রকাশিত একটি প্রতিবেদনের প্রায় ছয় মাস পর এই মামলা করা হয়। কম্বোডিয়ায় দালালের ফাঁদে বাংলাদেশি যুবক | দেশে ফিরতে আকুতি |

এহসান জানান, তিনি তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করেছেন। কিন্তু সেই কারণেই এখন তিনি হয়রানির শিকার হচ্ছেন। শাগুফতা রাব্বানী: শৈশব থেকে রাজনীতির মঞ্চে এক আবেগঘন যাত্রা | E Bangla 71

ঘটনার প্রতিবাদে ১২ এপ্রিল শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক নেতারা বলেন, এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রতিবাদ সভা ও মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন।

এদিকে, দুই ঘটনায় সিলেট ও মৌলভীবাজারের সাংবাদিক সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি উল্লেখ করে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন