শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৭ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, ১৪ এপ্রিল —বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে কুমিল্লায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়, যেখানে শুরু হয় দিনব্যাপী বৈশাখী আয়োজন।

শোভাযাত্রার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাশার ভূইয়া।

শোভাযাত্রায় অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ।

অংশগ্রহণকারী শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। নতুন বছরের আগমনে সব গ্লানি মুছে গিয়ে নতুন স্বপ্ন, আনন্দ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনুক—এটাই সবার প্রত্যাশা।

এদিকে “আঁধার ছিঁড়ে আলোর ধারা—নবালোকে প্রাণের সাড়া” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা সাংস্কৃতিক জোটের আয়োজনে নগর উদ্যানে পৃথকভাবে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সংগঠনের সমন্বয়কারী অ্যাডভোকেট শহীদুল হক স্বপন, সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উৎসবের আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে কুমিল্লায় বাংলা নববর্ষ উদযাপন হয়ে ওঠে এক প্রাণবন্ত আয়োজন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন