শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:১০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫২ বার দেখা
শেয়ার করুন

মাগুরা, ১৩ এপ্রিল — মাগুরায় নবনিযুক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাস প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন শিক্ষার্থীদের সঙ্গে গঠনমূলক সংলাপকে গুরুত্ব দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় সচেষ্ট রয়েছে এবং যেকোনো ইতিবাচক উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

এ সময় মাগুরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য নেতা রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন