শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং

হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

১৩ এপ্রিল ২০২৬ • Editing Section
৬৩১ বার দেখা
শেয়ার করুন

ঢাকা, ১৩ এপ্রিল — রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৩ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ফালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. সুমন (৩৬) ও মো. লিটন মিয়া (৩৮)।

এ ঘটনায় গত ১১ এপ্রিল শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ। মামলায় মঈনকে প্রধান আসামি করা হয় এবং অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভয়ভীতি ও হুমকি প্রদান করে। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীর ৩ নম্বর রোডে বাদীর বাসায় গিয়ে জোরপূর্বক চাঁদা দাবি করে এবং ক্ষতির হুমকি দেয়।

এছাড়া তারা পরে ৫০-৬০ জনকে জড়ো করে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে, স্লোগান দেয় এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায়।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, অভিযোগ ওঠার পর যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন জানান, অভিযুক্ত ব্যক্তি সংগঠনের কেউ নন এবং সংগঠনের নাম ভাঙিয়ে এসব কর্মকাণ্ড করছে। তিনি বলেন, এ ধরনের ঘটনায় দল ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে।

হাসপাতালের মালিক অধ্যাপক কামরুল ইসলাম জানান, অভিযুক্তরা বিভিন্ন সময় হাসপাতালে লোক নিয়োগ দেওয়ার চাপ সৃষ্টি করছিল এবং ভীতি প্রদর্শন করছিল।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন