শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৫ বার দেখা
শেয়ার করুন

সুনামগঞ্জ, ১৩ এপ্রিল — মাটিচাপায় নিহত আরমান মিয়ার শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মধ্যনগরের শালীয়ানী গ্রামে তার বাড়িতে যান।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরমানের কবর জিয়ারত করে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় একমাত্র ছেলেকে হারানোর শোকে ভেঙে পড়া পিতা চানপর মিয়া সবার কাছে দোয়া চাইতে গিয়ে এমপির সামনেই জ্ঞান হারিয়ে ফেলেন, যা উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার ব্যক্তিগত তহবিল থেকে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি স্থানীয় নেতাকর্মীদের পরিবারটির খোঁজখবর রাখার নির্দেশ দেন।

এছাড়া হাওর রক্ষা বাঁধের যে স্থানে দুর্ঘটনাটি ঘটে, সেখানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে একটি স্লুইসগেট নির্মাণ করে সেটি আরমানের নামে নামকরণের প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, গত রোববার সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গুড়াডুবা হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধ কাটার সময় মাটির নিচে চাপা পড়ে শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে আরমান মিয়া (২০) নিহত হন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন