শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৮:৪৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৩ বার দেখা
শেয়ার করুন

আবুল কালাম আজাদ ভূঁইয়া, কুমিল্লা: দাউদকান্দিতে অধূমপায়ী ফোরাম (অফ)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) আমিরাবাদ মেডিকেল সেন্টারে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. হানিফ খান।

শুরুতে ধূমপানবিরোধী সচেতনতা বাড়াতে একটি র‍্যালি বের করা হয়। পরে ৫৫টি বেলুন উড়ানো হয় এবং কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় ধূমপানমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কুমিল্লা ও আশপাশের এলাকার সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেন।

শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় দাউদকান্দি ও তিতাস উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। দাউদকান্দি শাখায় তোফাজ্জল হোসেন সভাপতি ও আব্দুল কাদির পলাশ সাধারণ সম্পাদক এবং তিতাস শাখায় শাহজামান শুভ সভাপতি ও তাসীন তিহামী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন