শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১০ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৭৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে এক অন্তঃসত্ত্বা চা-শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। চিকিৎসা সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা-বাগানে এ কর্মসূচি পালিত হয়।

মৃত রিয়া বেগম (২২) ওই বাগানের শ্রমিক ছাব্বির মিয়ার স্ত্রী।

শ্রমিকদের অভিযোগ, অসুস্থ অবস্থায় রিয়ার জন্য বাগান কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সহায়তা চাওয়া হলেও তা মেলেনি। পরে তাকে সিলেটের একটি হাসপাতালে নেওয়া হলে বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে তার মৃত্যু হয়।

শ্রমিকদের দাবি, সময়মতো চিকিৎসা না পাওয়া ও অর্থ সংকটের কারণেই এ মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।

বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মবিরতি পালন করে বাগান ব্যবস্থাপকের পদত্যাগ দাবি জানান।

বিক্ষোভে পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোধ কুর্মি, ধনা বাউরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে যায়।

রহিমপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, ঘটনার সত্যতা মিলেছে। আলোচনা চলছে। সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে বাগানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জহিরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন