শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৯১৮ বার দেখা
শেয়ার করুন

ঢাকা: জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক মন্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা কিন্তু মানুষ ভালো। দাওয়াত দিয়ে বোরহানি কম দিলে তো টেঁটা খাবেনই।” পরে তিনি এটিকে ‘মজার ছলে’ বলা মন্তব্য বলে উল্লেখ করেন।

একই সাক্ষাৎকারে তিনি বলেন, আইনপ্রণেতা হিসেবে এসব সহিংসতা বন্ধ হওয়া প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়াকে ঘিরে নেতিবাচক ধারণার পেছনে মাদক প্রবাহ ও সীমান্তবর্তী এলাকার প্রভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, মাদক নিয়ন্ত্রণ করা গেলে সহিংস ঘটনাও কমতে পারে। এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের কার্যকর উদ্যোগের ঘাটতির কথাও তুলে ধরেন তিনি।

তবে তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ এটিকে রসিকতা হিসেবে দেখলেও, অনেকে দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্যকে অপ্রাসঙ্গিক বলছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন