শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪৫ বার দেখা
শেয়ার করুন

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় এসিল্যান্ড কার্যালয়ে ভিডিও ধারণকে কেন্দ্র করে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ উঠেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন—দৈনিক মানবজমিনের রাসেল সরকার ও সাংবাদিক আব্দুল আলিম।

আব্দুল আলিম জানান, নামজারি সংক্রান্ত বিষয়ে শুনানিতে গিয়ে তারা তথ্য জানতে চান। এ সময় এসিল্যান্ড উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেন। তিনি ভিডিও ধারণ করলে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় পাঠানো হয়।

তার অভিযোগ, থানায় নেওয়ার পর মোবাইলের তথ্য মুছে ফেলা হয় এবং মুচলেকা নেওয়া হয়।

অভিযোগ স্বীকার করে এসিল্যান্ড ফয়সাল আল নূর বলেন, নিষেধ করার পরও ভিডিও করায় পরিস্থিতি তৈরি হয়।

চান্দিনা থানার ওসি আতিকুর রহমান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তাদের থানায় নেওয়া হয়।

ঘটনার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত দাবি করেছেন।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন