শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭৬৭ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার আখানগীরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে কালেকা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন রুবেলের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় ৫ জনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন সেলিম মিয়া (৩৫), শাহ ইকবাল হোসেন (৩৭), মবিল খান (৪৮), শাহেদ মিয়া (২৬) ও অভি (২৪)।

অভিযানে একটি প্রাইভেট কারসহ কাটার মেশিন, দা, চাকু, লোহার পাইপ, লাঠি ও রশি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেফতার শাহ ইকবালের বিরুদ্ধে ১১টি এবং সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন