শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:২৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৯ বার দেখা
শেয়ার করুন

মাহমুদুল হাসান, মৌলভীবাজার: মৌলভীবাজারে গত এক মাসে হামের প্রাদুর্ভাব বেড়েছে। শিশু ও প্রাপ্তবয়স্ক—দুই শ্রেণিতেই আক্রান্ত বাড়ছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, উপসর্গ নিয়ে আসা ২৬ জনের মধ্যে ৬ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকিদের নমুনা পরীক্ষাধীন।

আক্রান্তদের মধ্যে বড়লেখায় ২, জুড়িতে ১, কুলাউড়ায় ৪, রাজনগরে ৩, শ্রীমঙ্গলে ৫, সদরে ৪ এবং ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৭ জন রয়েছেন।

চিকিৎসকরা জানান, প্রথমে জ্বর, সর্দি, কাশি। পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। কখনো চোখ লাল হয়।

উদ্বেগের বিষয়, ৯ মাসের আগের শিশুদের মধ্যেও উপসর্গ মিলছে।

সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, কম বয়সী শিশুরাই বেশি ঝুঁকিতে। টিকা থাকলেও সাম্প্রতিক সময় মাঠপর্যায়ে কার্যক্রম কম থাকায় প্রভাব পড়তে পারে।

তিনি জানান, আক্রান্তদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে বয়সভিত্তিক মাত্রায়। জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসার পরামর্শ দেন তিনি।

বিশেষজ্ঞরা উপসর্গ দেখা দিলে আইসোলেশন বা দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস জানান, বর্তমানে হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন। নতুন করে ২০ শয্যার আইসোলেশন ইউনিট চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন