শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:৩০ পূর্বাহ্ণ
ব্রেকিং

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, দলটি তা মেনে নিয়েছে: আইনমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২৬ • Editing Section
৫৫৭ বার দেখা
শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, একাত্তরে জামায়াতের ভূমিকার বিষয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, তা জামায়াত মেনে নিলে অনেক প্রশ্নেরই সমাধান হয়ে যেত। আইন অঙ্গনে এখনো ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রাসঙ্গিক বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়টি নিয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর ভেতরে এখনো অনেক সংস্কারের বিষয় রয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন