শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৫ পূর্বাহ্ণ
ব্রেকিং

বিশ্ব কবিমঞ্চের আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালিত

১৬ সেপ্টেম্বর ২০২৬ • Editing Section
৫৭৫ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক): আলোচনা সভা, কবিতাপাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত ও বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন করেছে বিশ্ব কবিমঞ্চ।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কবি হারুন চৌধুরীর প্রথম কাব্যগ্রন্থ ‘চেতনার প্রান্তসীমায়’ এবং লেখক অমিতা মজুমদারের ছোটগল্পের বই ‘জল আয়না’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহ্বায়ক কবি পুলক কান্তি ধর। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

অনুষ্ঠানে সৈয়দ মুজতবা আলীর জীবন, সাহিত্যকর্ম ও বহুমাত্রিক প্রতিভা নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, শেগুফতা রব্বানী, আদিবাসী নেতা পিডিশন প্রধান, অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ অন্যরা। সৈয়দ মুজতবা আলীকে নিয়ে প্রবন্ধ পাঠ করেন লিলি শেঠ।

বক্তারা বলেন, সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যে স্বতন্ত্র এক নাম। তাঁর সাহিত্যকর্মে জ্ঞান, ভ্রমণ, রসবোধ, ভাষার বৈচিত্র্য ও জীবনবোধের অনন্য সমন্বয় দেখা যায়। বহুভাষায় দক্ষ এই সাহিত্যিক বাংলা গদ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি পাঠকের সামনে বিশ্বের নানা সমাজ ও সংস্কৃতির পরিচয় তুলে ধরেছেন।

অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি মোস্তফা দুলাল, মাহবুবুর রহমান, আশফাকুজ্জান, জেসমিন দীপা, শহীদুল জয়, রীনা পণ্ডিত, রাজিয়া সুলতানা পিংকি, রনি উইলিয়াম গোমেজ ও মোনায়েম খান।

আবৃত্তিঘরের শিল্পীদের মধ্যে মীম, দোহা, মাহিরা, সারাহ্, মিরহা ও জুন আবৃত্তি পরিবেশন করেন।

সাংস্কৃতিক পর্বে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিপাশা বনিক। সংগীত পরিবেশন করেন এসএস সংগীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রসাদ দাস, পুষ্পা দাস ও মো. সাইফুল ইসলাম রুমি। তবলা পরিবেশনায় ছিলেন পার্থ সাথী দাস।

নৃত্য পরিবেশন করেন অকিড একাডেমির নৃত্যশিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন অংকিতা। দলীয় নৃত্যে অংশ নেন অস্পা, মিশিতা, কেকা, সকাল ও পিউ। নৃত্য পরিচালনা করেন করবী বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়ার স্বামী জুয়েল বড়ুয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী উপলক্ষে সম্মাননা প্রদান করা হয় এবং নতুন দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়া।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন