শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬২৮ বার দেখা
শেয়ার করুন

কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কোটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী থানাধীন ছত্রখীল পুলিশ ফাঁড়ি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

সোমবার (৩০ মার্চ) রাতে আমড়াতলী বাজার থেকে কোটেশ্বরগামী সড়কের মো. হিরন মিয়ার বাড়ির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি মো. ইকবাল হোসেন (৩৭) সদর উপজেলার বড়জ্বালা এলাকার মো. মফিজ মিয়ার ছেলে। এ ঘটনায় তার সহযোগী মো. স্বপন মিয়া (৩৫) পালিয়ে গেছেন। তিনি বুড়িচং উপজেলার কোদালিয়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশায় অবস্থানরত সন্দেহভাজনদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে যায়।

পরে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী সিএনজির সিটের পেছনে রাখা স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিএনজি অটোরিকশাটিও।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইকবাল হোসেন স্বীকার করেন, সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে তারা তা বহন করছিলেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন