শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৫ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ৫ জুলাই: পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ এবং বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং সমাজের জন্য অশনিসংকেত। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের অন্যতম দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন