শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৯১ বার দেখা
শেয়ার করুন

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিমপাড়া নিবাসী সিলেট জজ আদালতের প্রবীণ আইনজীবী সহকারী মরহুম মোঃ আব্দুল মুকিতের সহধর্মিণী এবং বৃটেন প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুল হাছিব (জুয়েল) ও আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আব্দুল বাছিত (করিম)-এর মাতা মোছাম্মত রাণী বেগম আর নেই।

রোববার (২৯ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটে নগরীর নয়াসড়কস্থ মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি ৭ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৩০ মার্চ) বাদ জোহর সিলাম পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর নাতি, নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত হাফিজ সাকিব আহমেদ।

এদিকে, তাঁর মৃত্যুতে সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের সভাপতি হাজী সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন