শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬১৬ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার, ২৪ মে— প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন জুড়ী উপজেলার আতিকুর রহমান অনিক।

তিনি সাগরনাল ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার (২৪ মে) জেলা প্রশাসক তৌহিদুল ইসলাম পাভেল ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সফিউল আলম স্বাক্ষরিত এক পত্রে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের তালিকা প্রকাশ করা হয়।

জানা যায়, গত ২০ মে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশ নেন। সাক্ষাৎকার শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় প্রতিক্রিয়ায় আতিকুর রহমান অনিক বলেন, “এ অর্জন শুধু আমার একার নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার ফল এটি।”

তিনি এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন