২০ হাজার টাকা থেকে সফলতা, চট্টগ্রামে যাত্রা শুরু করল ‘Roxy’s Fashion House’
এম এস শ্রাবণ মাহমুদ, চট্টগ্রাম, ২৪ মে— মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা ছোট উদ্যোগ আজ সফলতার নতুন দৃষ্টান্ত। নারী উদ্যোক্তা পারভীন সুলতানা রুক্সীর স্বপ্নের প্রতিষ্ঠান ‘Roxy’s Fashion House’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে চট্টগ্রামে।
শুক্রবার (২২ মে) সিইপিজেড এলাকার বন্দরটিলা মার্কেটের এল এ টাওয়ারে ফিতা ও কেক কেটে শোরুমটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার রফিকুল কাজল, সত্যধিকারী মোঃ আইয়ুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা পারভীন সুলতানা রুক্সী জানান, কঠিন জীবনসংগ্রাম, আর্থিক সংকট ও সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন।
তিনি বলেন, “এই শোরুমের প্রতিটি সাজসজ্জা ও প্রস্তুতির পেছনে রয়েছে আমার নির্ঘুম রাত, পরিশ্রম আর অসংখ্য ত্যাগের গল্প। অনেক সময় ঠিকমতো খাওয়ার সুযোগও পাইনি, কিন্তু স্বপ্ন থেকে পিছিয়ে যাইনি।”
রুক্সী আরও বলেন, তিনি শুধু ব্যবসা নয়, নিজের পরিচয় ও সম্মানের জায়গা তৈরি করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ শুরু করেন।
Roxy’s Fashion House-এ থ্রি-পিস, বোরকা, আবায়া, হিজাব, ইনারসহ নারীদের বিভিন্ন ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে বলে জানান তিনি।
স্থানীয়রা নারী উদ্যোক্তা হিসেবে তার এ সাফল্যকে অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখছেন।