শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১২ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮১ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ কুমিল্লা, ২৩ মে— কুমিল্লা সদর দক্ষিণের দূর্লভপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি)।

শুক্রবার ভোরে সদর দক্ষিণ উপজেলার দূর্লভপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আবু সাঈদ (২৪)। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ সূর্যনগর এলাকার মৃত আবুল কালামের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, সন্দেহভাজন অবস্থায় ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। পরে আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন