শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৯:৩৬ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬০৩ বার দেখা
শেয়ার করুন

এ.কে পলাশ, কুমিল্লা, , ১৪ মে — কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গোয়ালগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই ফয়সাল (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোর্শেদকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে পশ্চিম জোড়কানন ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল গোয়ালগাঁও গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। আটক মোর্শেদ তার আপন বড় ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদের স্ত্রী স্থানীয় একটি ফ্যাক্টরিতে কাজ করেন। বুধবার রাতে নাইট শিফটে কাজ শেষে বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে ঘুমাতে যান। এ সময় বাড়ির পাশে শিশুরা হৈ-হুল্লোড় করলে মোর্শেদ ঘর থেকে বের হয়ে তাদের বকা দেন।

এ নিয়ে ছোট ভাই ফয়সাল বড় ভাইকে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা বাড়ি থেকে বের হয়ে যান। দুপুর দেড়টার দিকে বাড়িতে ফিরে আবারও তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মোর্শেদ ঘর থেকে একটি দা এনে ফয়সালকে এলোপাতাড়ি কোপ দেন। এতে গুরুতর আহত হন ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, বিকেল সাড়ে ৩টার দিকে সুয়াগাজী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোর্শেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন