রবিবার, ১ নভেম্বর ২০২৬ | ১০:০৮ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮১ বার দেখা
শেয়ার করুন

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ), ১৪ মে — হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে সুতাং নদীতে তলিয়ে যাওয়া সাদেক আহমেদ পায়েল (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নোয়াগাঁও গ্রাম সংলগ্ন সুতাং নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পায়েল নোয়াগাঁও গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ মে বুধবার বিকেলে সাদেক আহমেদ পায়েল ও তার ভাই ফরাশ মিয়া নৌকা নিয়ে হাওরে ধান কাটতে যান। ধান কেটে ফেরার পথে সুতাং নদীর কাছে পৌঁছালে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে পায়েল নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও প্রথম দিকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

অবশেষে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে গ্রামের এক নারী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ আহমেদ।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসর নামাজের পর জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়া পরিবারের সদস্যরা বলেন, “আমাদের পায়েল ঘরে ফিরল ঠিকই, কিন্তু ফিরল লাশ হয়ে।”

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন