শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৭০৮ বার দেখা
শেয়ার করুন

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাসের প্যাকেটসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে সদর মডেল থানার অধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল ইসলাম ও এএসআই গৌতম সরকারের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঈদগাহ রোডের পিয়ারা মঞ্জিলের নিচতলায় অভিযান চালায়। এ সময় সাতজনকে তাস ও টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মো. রাব্বানি (৪০), বাবুল মিয়া (৪০), আবুল কালাম (৪০), জুয়েল মিয়া (৪০), সাইফ উদ্দিন (৩০), লিটন (৫০) ও মকবুল মিয়া (৩৮)। তারা সবাই মৌলভীবাজার সদর উপজেলার নতুনবস্তি এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে তিন প্যাকেট তাস (প্রতিটিতে ৫২টি করে তাস), নগদ ৭ হাজার ১০০ টাকা এবং একটি মাদুর জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাস জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন