পুলিশের অভিযানে ভারতীয় কসমেটিকসসহ আটক এক
আমির হোসাইন, সুনামগঞ্জ: সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস ও বিড়িসহ একজনকে আটক।
জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস ও বিড়িসহ ফারুক মিয়াকে (২১) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ফারুক মিয়া, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বুরুঙ্গা ছড়া গ্রামের আবুল মিয়ার ছেলে।