শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১১ পূর্বাহ্ণ
ব্রেকিং

পূর্ব লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

৭ এপ্রিল ২০২৬ • Editing Section
৭১৭ বার দেখা
শেয়ার করুন

সালেহ আহমদ (স’লিপক) লন্ডন, ৭ এপ্রিল — প্রবাসে কর্মরত সাংবাদিকদের পেশাগত প্ল্যাটফর্ম যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা বৃটেনের পূর্ব লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পূর্ব লন্ডনের পঞ্চখানা হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভাপতি ড. মো. জয়নুল আবেদীন রোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত দৈনিক তৃতীয় মাত্রার সম্পাদক রবীন সিদ্দিকী।

সাধারণ সম্পাদক ড. আজিজুল আম্বিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে-বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক প্রেসিডেন্ট গবেষক মতিয়ার চৌধুরী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি সাকির হোসেন, সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদসহ অনেকে।

এছাড়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক শাহ সোহেল আমীন, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

সভায় টেলিকনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুর। অন্যান্য সাংবাদিক, কবি ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দও আলোচনায় অংশ নেন।

প্রধান অতিথি রবীন সিদ্দিকী তার বক্তব্যে প্রবাসে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা এবং অনলাইন মিডিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি এআই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন।

বক্তারা বলেন, প্রবাসে গণমাধ্যম কমিউনিটির উন্নয়ন ও সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন