শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৪ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৪৫ বার দেখা
শেয়ার করুন

আমির হোসাইন, সুনামগঞ্জ, ৭ এপ্রিল — পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত হয়েছে সাপ্তাহিক ‘আজকের জনকথা’ পত্রিকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান।

সোমবার রাত ৮টায় জগন্নাথপুর পৌর পয়েন্টের মিতালী রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রবাসী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে স্থানীয় নেতৃত্ব ও নাগরিক ভাবনার এক মিলনমেলা সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। তিনি বলেন, গণমাধ্যম সমাজের বিবেক এবং সত্য ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতা সময়ের দাবি। তিনি ঈদের চেতনায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।

সাপ্তাহিক আজকের জনকথা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহমেদ হোসাইন ছানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ। তিনি স্থানীয় উন্নয়ন ও জনদুর্ভোগ তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার তদারক কমিটির সম্ভাব্য সেক্রেটারি প্রার্থী ও ‘অল টাইম ক্লিন জগন্নাথপুর’-এর সভাপতি মো. শাহজাহান মিয়া। তিনি পরিচ্ছন্ন ও আধুনিক জগন্নাথপুর গঠনে সামাজিক উদ্যোগের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

এছাড়া অনুষ্ঠানে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ারসহ স্থানীয় বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে ঈদের শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন