শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:০৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৫০ বার দেখা
শেয়ার করুন

কল্লোল আহমেদ, লালমনিরহাট, ১৭ মে — লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে নিজের জীবনও হারায় বড় ভাই। এ ঘটনায় রাজপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর স্পার বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

নিহতরা হলেন রাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেজাউল মাস্টারের ছেলে সিফাত (১৮) ও সচ্ছ (১৪)।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে স্পার বাঁধ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীর বিভিন্ন স্থানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে নদীর গভীরতা ও পাড়ের অবস্থান বোঝা কঠিন হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

দুপুরে কয়েকজন কিশোর নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে ছোট ভাই সচ্ছ অসাবধানতাবশত নদীর স্রোতে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে বড় ভাই সিফাত নদীতে ঝাঁপ দেন। তবে প্রবল স্রোতের কারণে দুই ভাইই পানির নিচে তলিয়ে যায়। ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন

একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে পরিবারজুড়ে চলছে আহাজারি। পুরো রাজপুর এলাকাতেই নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71

ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71

ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা

ভিডিও দেখুন — স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য যে খবর দিচ্ছেন নির্বাচন কমিশন | E Bangla 71

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন