ভারত থেকে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক
পাটগ্রাম (লালমনিরহাট), ১৭ মে — লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) দুপুরে দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সাব্বির বিন শামস চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও কর্মরত ছিলেন।
জেলা পুলিশের দাবি, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা রয়েছে। তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে। পরে তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, আটক সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা