কুকুরের সঙ্গে ইংরেজিতে কথা তটিনীর, ভিডিওতে মজেছেন ভক্তরা
বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। দর্শকের চাহিদায় কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। নিয়মিত অভিনয়ের পাশাপাশি গানেও দক্ষ তটিনী। মাঝে মাঝে খালি গলায় গান শুনিয়ে ভক্তদেরও মুগ্ধ করেন।
এবার শুটিংয়ের ফাঁকে মজার এক মুহূর্তের ভিডিও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। ইংরেজি চর্চা করছেন তটিনী, তবে কোনো মানুষের সঙ্গে নয়, একটি কুকুরের সঙ্গে!
রোববার (১ নভেম্বর) রাতে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন তটিনী। এতে দেখা যায়, রাতের আবছা আলোয় দুটি কুকুরের সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার চেষ্টা করছেন তিনি। তবে তাঁর ‘কঠিন’ ইংরেজি কুকুর দুটি কতটা বুঝতে পেরেছে, তা নিয়ে মজার ছলেই কথা বলেছেন অভিনেত্রী।
ভিডিওতে তটিনী বলেন, ‘ইংরেজি কঠিন? না। আমি আসলে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম, ও দেখতে সুন্দর ও নিষ্পাপ; কিন্তু আসলে তেমন নয়। ওর চোখের মধ্যে আগ্রাসী ভাব আছে।’
এরপর দর্শকদের উদ্দেশে তিনি জানতে চান, ‘আমার ইংরেজিটা ঠিক আছে?’ একটি কুকুরকে নিজের ‘বন্ধু’ বলেও পরিচয় করিয়ে দেন তটিনী। তবে কুকুরটির নাম তিনি নিজেও জানেন না। প্রথমে সেটিকে আগ্রাসী মনে হলেও পরে বুঝতে পারেন, কুকুরটি আসলে শান্ত। একপর্যায়ে নিজের হাতেই সেটিকে আদর করে দেন অভিনেত্রী।
অন্য কুকুরটি দেখতে কাইলি জেনারের মতো বলেও মন্তব্য করেন তটিনী। তাঁর এই মজার কথোপকথন ও কুকুর দুটির সঙ্গে সময় কাটানোর দৃশ্য বেশ উপভোগ করেছেন অনুসারীরা।
তটিনীর ফেসবুক পেজে ভিডিওটি ৩ লাখ ৭৫ হাজারের বেশিবার দেখা হয়েছে। পোস্টটিতে প্রতিক্রিয়া এসেছে ১৭ হাজারেরও বেশি। মুহূর্তটি নিয়ে মন্তব্য করেছেন শত শত অনুসারী।
এদিকে, তটিনীকে সামনে দেখা যাবে ‘মন দুনিয়া’ নাটকে। ইমরাউল রাফাত পরিচালিত নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। মঙ্গলবার প্রকাশিত হবে নাটকটির টিজার। আর নাটকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ৬ নভেম্বর, ক্যাপিটাল ড্রামায়। সূত্র: কেআই