নিউইয়র্কে টিনা মেরি ভ্যালোনের ফিউনারেল, অংশ নিলেন খোকন ও মানিক
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির সাবেক স্পিকার পিটার ভ্যালোন সিনিয়রের মা টিনা মেরি ভ্যালোনের (৯০) ফিউনারেল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) অষ্টোরিয়ার ৩৮-০৮ ডিটমাস বুলেভার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অতিথি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মূলধারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, মানবাধিকার, সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে অংশ নেন যুক্তরাষ্ট্রে মূলধারায় সক্রিয় সিনিয়র সাংবাদিক ও লায়ন হাকিকুল ইসলাম খোকন এবং ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক ডেলাওয়ার মানিক। এছাড়াও নিউইয়র্ক স্টেট ও সিটির নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিনা মেরি ভ্যালোন গত শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নিউইয়র্কে ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত সোমবার (৩০ মার্চ ২০২৬) তাকে দাফন করা হয়েছে।
আপনার এলাকার সমস্যা বা খবর আমাদের জানাতে ই-মেইল করুন: E-mail: ebanglanews71@gmail.com