বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের নতুন জার্সি উন্মোচন
সালেহ আহমদ (স’লিপক), যুক্তরাজ্য — আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের নিউপোর্টে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ক্রীড়া সংগঠন নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।
সোমবার (১১ মে) নিউপোর্টের সুপরিচিত বেঙ্গল সাইমরু রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কবির আহমেদ।
অনুষ্ঠানে ক্লাবের সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক এ কে শিফার এবং ক্লাবের কোচ জালাল আহমেদসহ কর্মকর্তা, উপদেষ্টা, খেলোয়াড় ও স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তিনি ক্লাবের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি কবির আহমেদ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব কমিউনিটিকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু বলেন, নতুন জার্সি খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা বাড়াবে। সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী বলেন, ক্লাবটি খেলাধুলার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতেও কাজ করছে।
যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান ও যুগ্ম সম্পাদক এ কে শিফার ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথা জানান।
কোচ জালাল আহমেদ বলেন, নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে এবং নতুন জার্সি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে।
সভাপতির বক্তব্যে পারভেজ খান বলেন, “নতুন জার্সি আমাদের দলের ঐক্য, গৌরব ও স্বপ্নের প্রতীক। এটি শুধু একটি পোশাক নয়, বরং আগামী দিনের সাফল্যের প্রতিচ্ছবি।”
পরে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করা হয় এবং খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই ক্লাবের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
ভিডিও দেখুন — বিদেশে স্বপ্ন ভাঙার গল্প | কুয়েতে প্রবাসীদের ভয়াবহ জীবনযুদ্ধ | E Bangla 71
ভিডিও দেখুন — “খবর প্রকাশ করলে খবর আছে” | সাংবাদিকদের হুমকি এমপি মোবাশ্বেরের | E Bangla 71
ভিডিও দেখুন — ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড ও নতুন উন্নয়ন প্রকল্প | মৌলভীবাজারে সরকারের বড় ঘোষণা