শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:১৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৮১ বার দেখা
শেয়ার করুন

সিলেট ব্যুরো অফিস, ৭ এপ্রিল — সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্তকে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে আদালতে হাজির হয়ে তিনি মামলার কার্যক্রমে অংশ নেন। একই মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান সরকার দলীয় হুইপ জি কে গউছ এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও হাজিরা দেন।

মামলার আইনজীবী এটিএম ফয়েজ জানান, ২০০৪ সালের ২১ জুন দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহত এবং ২৯ জন আহত হন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

আদালত মামলার পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী ২১ এপ্রিল তারিখ নির্ধারণ করেছেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন