শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:২৯ পূর্বাহ্ণ
ব্রেকিং
৫৮৯ বার দেখা
শেয়ার করুন

খ ম জুলফিকার, মৌলভীবাজার, ২৫ মে— মৌলভীবাজারে রামিসা হত্যাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) দুপুর ১টা ৩০ মিনিটে মৌলভীবাজার চৌমুহনা চত্বরে জাতীয় মানবাধিকার সোসাইটি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ড. অ্যাডভোকেট আবু তাহের এবং সঞ্চালনা করেন খিজির মুহাম্মদ জুলফিকার।

মানববন্ধনে বক্তব্য দেন জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনহার সামসাদ, মৌলভীবাজার টাউন দেওয়ানী জামে মসজিদের খতিব সৈয়দ আব্দুল মুহিত, সামাজিক ব্যক্তিত্ব মুহিবুর রহমান, শিক্ষাবিদ মখবুল হোসেন খান, দেওয়ান মোনাকিব চৌধুরী, মুক্তাদির হোসেন, সাংবাদিক মহসিন আহমদসহ অনেকে।

বক্তারা বলেন, রামিসার ওপর নৃশংস নির্যাতন ও হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সভাপতির বক্তব্যে ড. অ্যাডভোকেট আবু তাহের বলেন, এ ধরনের ঘটনায় বিচার দীর্ঘায়িত হওয়া গ্রহণযোগ্য নয়। দ্রুত সময়ের মধ্যে রামিসা হত্যার বিচার সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন