শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ৭:৫৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
৬৭৪ বার দেখা
শেয়ার করুন

মোল্লাহাট (বাগেরহাট), ৭ এপ্রিল — বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাট চাষে উৎসাহ দিতে ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২ হাজার ২০০ কেজি পাটবীজ বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সুমনা আইরিন। সভাপতিত্ব করেন ১নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম সাইকুল আলম।

উপজেলা পাট কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সরকারের এই প্রণোদনা কৃষকদের পাট চাষে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। তারা সঠিক পদ্ধতিতে বীজ ব্যবহারের মাধ্যমে বেশি ফলন নিশ্চিত করার আহ্বান জানান।

পাটবীজ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক হিসেবে উল্লেখ করেন।

Editing Section

এডমিন

এই লেখকের আরও সংবাদ ও আপডেট দেখতে প্রোফাইল ভিজিট করুন।

লেখকের সব সংবাদ দেখুন